Attracted By Nature

ভয়াল রাত্রি

Image Source: Google

অনেক দিন আগের কথা বর্ষাকাল কয়েক দিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কাজে যেতে পারছিলাম না। ঘরে কোন খাবার নেই। কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় মনে হল মাছ ধরতে গেলে কেমন হয়? মাছ ধরে বাজারে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। তাই রাতের বেলা মাছ ধরতে গেলাম আমাদের বড় রাস্তার বড় সেতুর কাছে। রাতে মানুষজন কম থাকে তাই মাছ বেশি পাওয়া যায়। জাল ফেললাম আর মাছও আসতে লাগল প্রচুর। মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে গেল। সাথের সবাই বাড়ি চলে গেছে। মাছ ধরার নেশায় সে খেয়াল করিনি।



 রাত অনেক গভীর হয়ে গেল। হঠাৎ দেখি বিলের অপর পাশের পতিতভিটায় আলো জ্বলছে , যেখানে অনেক দিন আগে খুন করা হয়েছিল একজনকে। আলো দেখেই সেই কথা মনে পড়ে গেল। বৃষ্টি পড়ছে টিপটিপ করে ঘন অন্ধকার। কোন মানুষের সারা শব্দ নাই। ভয়ে শরীরের লোম খাড়া হয়ে গেল। এরপরও মনে সাহস করলাম এই ভেবে যে পতিতভিটাতো অনেক দূরে।


Image Source: Google

 মাছ ধরতে লাগলাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আলো অনেক কাছে এসে গেছে । আর জাল ফেলতে সাহস পেলাম না। ভাবতে ভাবতে আরও কাছে এসে গেছে আলোটা। একবার ভাবলাম বাড়ি চলে যাই। কিন্তু সাহস পাইনা , যদি পেছন থেকে এসে ধরে ফেলে। লোক মুখে শুনেছি অনেককে নাকি এভাবে মেরে ফেলেছে। মাথায় কাজ করতেছিল না। কোনমতে পলিথিন কাগজ গাঁয়ে ছিল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য , সে কাগজের শব্দও যেন না হয় এমন গুটিশুটি মেরে জাল আর মাছের খলই নিয়ে চুপিসারে পিছিয়ে গিয়ে ঝোপের আড়ালে বসলাম। তখন সেই আলো ব্রিজের কাছে চলে এসেছে। লক্ষ্য করে দেখি শুধু আলো নয় সাথে গলাকাটা লাশ। গলাকাটা লাশের যেখানে মাথা থাকার কথা সেখানে আগুন জ্বলছে। আমার পা থরথর করে কাঁপছে, ভয় হচ্ছে যদি আমারে দেখে ফেলে আর আমার দিকে এসে ধরে ফেলে। বৃষ্টির মধ্যেও শরীরে ঘাম দিতে শুরু করল। সৃষ্টিকর্তাকে মনে মনে শুধু ডাকছি। আর দোয়া পড়ছি।


Image Source: Google

এরপর দেখি গলাকাটা মানুষটি সেতুর অপর পাশের ঝোপেঁর কাছে গোল গোল চক্কর দিতে শুরু করল। কিছুক্ষণ পর ঝোপঁ থেকে কয়েকটি আলো বের হয়ে গলাকাটা মানুষের সাথে চক্কর দিল। তার পর রওনা দিল মাতুব্বর বাড়ির বাঁশের ঝাড়ের দিকে। আস্তে আস্তে সব গুলো আলো বাঁশ ঝাড়ে ঢুকে পড়ল। অনেক দূরে গেছে দেখে মনে একটু সাহস পেলাম। আবার ভয় হচ্ছিল যদি আবার ফিরে আসে? একটু পড়েই আযানের শব্দ শুনতে পেলাম । তখন আরো সাহস হল , তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম । আর কোনদিন রাতে সেই ব্রিজের কাছে মাছ ধরতে যাইনি। তবে এভাবে সারারাত জেগে মাছ না ধরাই ভালো, বলাতো যায় না কখন কী হয়ে যায়। তবে সেদিন কিন্তু আমি প্রচুর মাছ ধরে বিক্রি করে ভালোই টাকা পেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন এবং আরো এরকম বাস্তব গল্প পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ-

Comments

Post a Comment