- Get link
- X
- Other Apps
Image Source: Google
অনেক দিন আগের কথা, তখন আমি গ্রামের প্রাইমারী স্কুলে ৪র্থ শ্রেণিতে পড়ি। ছুটির দিনে কয়েক জন বন্ধু মিলে বেড়াতে বের হলাম। তখন সকাল ৯টার মত বাজে। বেড়াতে বেড়াতে পাশের গ্রামের ছোট বাজারে গেলাম।বাজারের পাশ দিয়ে নদী বয়ে গেছে। নদীতে একটি বাঁধ দেয়া হয়েছে শীতকালে জমিতে সেচ দেয়ার জন্য। ঐ বাঁধকে স্লুইজগেইট বলে। সবাই বলল, চল স্লুইজগেইট দেখতে যাই। নদীর পাড় ধরে এগিয়ে চললাম সবাই এবং ৩০ মিনিটের মধ্যেই সেই বাঁধে পৌঁছে গেলাম। সেই কংক্রিটের বাঁধের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নদীর এপার থেকে ওপারে গেলাম। খুব মজা করলাম সবাই।
Image Source: Google
নদীটি ভারত থেকে নেমে এসেছে। উত্তরের দিকে তাকিয়ে দেখি কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। মনে হচ্ছিল যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছে। এত পরিষ্কার দেখা যাচ্ছিল যে, মনে হলো বেশি দূরে নয়। এক দুই বলল চল পাহাড়ে ঘুরে আসি। কেউ কেউ যেতে চাইল না। তবে বেশির ভাগ যাওয়ার পক্ষে মতামত দিল। এখন কীভাবে যাব? কেউ আমরা কোনদিন যাইনি। পথ-ঘাট চিনিনা। আমার মাথায় বুদ্ধি এলো বললাম নদীতো পাহাড় থেকে এসেছে, তাই নদীর পাড় দিয়ে গেলেই পাহাড়ে পৌঁছে যাব। চলতে শুরু করলাম নদীর পাড় ধরে। চলতে চলতে অনেক অজানা দেখতে পেলাম খুব ভালো লাগতেছিল।
অনেকক্ষণ হাঁটলাম। কিন্তু পাহাড় যেন আগে যত দূরে ছিল ঠিক ততো দূরেই মনে হচ্ছিল। আরও অনেকক্ষণ হাঁটলাম পথ যেন শেষ হচ্ছেনা। কেউ বলল, চল বাড়ি ফিরে যাই। আমি বললাম, এসেছি যখন দেখেই যাব। আমাদের ২/১ জনের গায়ে জামাও ছিল না। বেলা বাড়ার সাথে সাথে ক্ষুধাও লাগতেছিল। তবুও মনের জোরে চলতে থাকলাম। এক সময় নদীর পাড়ের রাস্তা এমন হয়ে এল যে, ঐদিকে কেউ চলাচল করেনা মনে হল। কিন্তু নদীর পাড় থেকে একটি মাটির রাস্তা পাহাড়ের দিকে চলে গেছে বলে মনে হলো। সে পথ ধরে চলতে লাগলাম, মাঝে মাঝে রাস্তায় পথচারীদের জিজ্ঞেস করে করে এগোতে লাগলাম। কেউ উৎসাহ দিল। আবার কেউ বাজে কথা বলল এবং ভয় দেখাল। পথিকরা পাহাড়ের একটি ছোট হাঁটের দিকে যাচ্ছিল। একজন মাঝ বয়সী লোক আমাদের সব কথা শুনে বলল, বাবারা তোমরা অনেক দূর থেকে এসেছ, তাই আমি তোমাদের পাহাড় দেখাব। এরপর উনার সাথে ছোট হাঁট পেরিয়ে পাহাড়ের কাছে গেলাম। ঐ লোকটি বলল, আমি এখানে দাঁড়িয়ে থাকি তোমরা পাহাড়ে ঘুরে এসো। কিন্তু বেশি দূরে যেওনা। আমরা জঙ্গলে ঘুরতে ঘুরতে বিডিআর ক্যাম্পে ঢুকে পরলাম। বিডিআররা আমাদের আটকালো এবং আমাদের পাহাড় দেখার কৌতুহলের কথা শুনে কিছু করলনা। শুধু বলল, তোমরা বেড়াও কিন্তু ইন্ডিয়ার দিকে যেওনা।
Image Source: Google
আমরা কিছুক্ষণ ঘুরাফেরা করে এলাম। লোকটি আমাদের নিয়ে ছোট বাজারটিতে গেল। তখন আমাদের সবার পেটে প্রচন্ড ক্ষুধা। লোকটি বলল, তোমরা কী কিছু খেয়েছ? বললাম, না কিছু খাইনি। কারণ আমরা সকালে বাড়ি থেকে বের হয়েছি। আর এখানে আমাদের আসার কথা নয়। আমরা বেড়াতে বেড়াতে চলে এসেছি। পরে অনেক খুঁজাখঁুজি করে দু‘জনের কাছ থেকে ৫ টাকার মত পেলাম। আর মুরুব্বি লোকটি কয়েক টাকা তার পকেট থেকে দিয়ে আমাদের মুড়ি-চানাচুর কিনে দিলেন। আমরা সবাই মুড়ি-চানাচুর গো-গ্রাসে মুহূতেই খেয়ে ফেললাম। মুরুব্বি বলল, এখন তোমরা বাড়ি ফিরে যাও। তখন বিকাল হয়ে গেছে। আমরা সবাই বাড়ির দিকে রওয়ানা দিলাম। আসতে আসতে সন্ধ্যার পর পর আবার নদীর সেই বাঁধের কাছে আসলাম। সবাই বলল, একটু জিরিয়ে নেই।
কিছুক্ষণ বিশ্রামের পর সবার শরীর যেন অবশ হয়ে গেছে। আর হাঁটতে পারছিনা। কোন মতে পাশের গ্রামের সেই বাজারে এলাম। সাথীরা সবাই বাড়ির দিকে রওয়ানা দিল। আমি বললাম, আমি খুব ক্লান্ত তাই আমি আমার দুলাভাইয়ের বাড়িতে যাব তোমরা চলে যাও। ওরা চলে এল, কিন্তু ক্ষুধার কারণে আমি চলতে পারছিনা।আমার কাছে ৫ টাকা ছিল যার কথা কাউকে বলিনি। সেই ৫টাকা দিয়ে পাউরুটি খেলাম। কিন্তু ক্ষিদে কোন ভাবেই কমতেছিল না। শরীর ঘামতে শুরু করল।
Image Source: Google
যে দোকানে বসে ছিলাম সেখানে আমার পাশের বাড়ির একজনকে দেখে তার কাছে টাকা চাইলাম কিছু খাওয়ার জন্য। সে আমার ঐ অবস্থা দেখে দুলাভাইকে খবর দিল। দুলাভাই আমাকে তাদের বাড়ি নিয়ে গেল। আপা আমাকে তাড়াতাড়ি করে গোসল করাল। দুলাভাই ভেবেছিল আমাকে ভূতে ধরেছে নদীর পাড়ে। বাবা গালাগালি করবে ভেবে আমি বললাম হ্যাঁ আমাকে ভূতে ধরেছে। তারপর আমি আপাদের ঘরে শুয়ে ছিলাম। আর আপা আমারে বাতাস করতেছিল। এমন সময় আমার মেঝোভাই ও অন্য আরেক জন আমাকে খুঁজতে তাদের বাড়িতে যায়। সব কথা শুনে রাতেই আমাকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। অবশ্য বাবা ঐদিন কোন গালাগালি করেননি। তাই সবাইকে বলব, বড়দের না জানিয়ে শখের বশে আমার মত এমন করে কেউ বাড়ি থেকে দূরে যাবেন না। ধন্যবাদ-
- Get link
- X
- Other Apps

.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment