Attracted By Nature

সিনেমা পাগল

Image source: Google

একটা সময় ছিল যখন বাংলা সিনেমার স্বর্ণ যুগ ছিল। অনেক ভালো ভালো সিনেমা তৈরি হতো। মানুষ সিনেমা দেখে অনেক কিছু শিখত জীবন ও জগৎ সম্পর্কে । মানুষ বিনোদনের একমাত্র মাধ্যম মনে করত সিনেমাকে। আমিও তেমনি একজন সিনেমা প্রেমী লোক ছিলাম। নতুন নতুন সিনেমা হলে আসলে দেখা লাগবেই, টাকা কোথায় পাব, তার জন্য পাগল হয়ে যেতাম। আমাদের উপজেলা শহরে মাত্র দুইটি প্রেক্ষাগৃহ ছিল।

document.write(''); X


 কোন্ হলে কী ছবি আসবে তার অপেক্ষায় থাকতাম। বিশেষ করে নায়ক রাজ রাজ্জাক এর ছবি হলে তো কথাই নেই, এক সিনেমা ২/৩ বার দেখতাম। এরকমই ভক্ত ছিলাম তার।

Image source: Google

কত যে সিনেমা দেখেছি তার সংখ্যা এখন আর মনে নেই। এক সময় সিনেমার জন্য আলাদা ডায়েরী কিনেছিলাম। নায়ক, নায়িকা, ভিলেন ও ছবি দেখার তারিখ ডায়েরিতে লিখে রাখতাম। পরে আর সময়ের অভাবে লিখে রাখতে পারিনি। এখন সেই ডায়েরি কোথায় পরেছে জানিনা। অসচ্ছল পরিবারে জন্ম তাই হাতে তেমন কোন টাকা থাকত না। স্কুলে যাওয়ার জন্য বাস ভাড়া কোন ১ টাকা বা ৫০ পয়সা মা দিতেন। কোন দিন ১ টাকাও দিতেন না। আর বাবার কাছে কোন দিন টাকা চাওয়ার সাহসই হতো না। মা যা দিতেন সেই টাকা বাঁচানোর জন্য বাসে না গিয়ে হেঁটে স্কুলে যেতাম। কয়েকদিনের টাকা জমিয়ে সিনেমা দেখতাম। যেদিন হাতে টাকা না থাকত সেদিন মায়ের আড়ালে চাল চুরি করে দোকানে বিক্রি করে সিনেমা দেখতাম। একদিন এক বন্ধু বলল চল আজ সিনেমা দেখতে যাব। এদিকে আমার কাছে কোন টাকা নাই, চালও বিক্রি করতে পারলাম না। কী আর করা, ক্ষেতের পিঁয়াজ-রসুন ঘরে ছিল সেই পিঁয়াজ-রসুন চুরি করে বাজারে বিক্রি করে দুই বন্ধু সিনেমা দেখেছিলাম। টাকা কম থাকায় সব সময় হলে সামনে বসে সিনেমা দেখতাম। টিকিটের মূল্য ছিল ৩ / ৩.৫০ টাকা। অন্য আরেক দিন, রাতে সিনেমা দেখে বাবার ভয়ে বাড়ি না গিয়ে পাশের গ্রামে বড় বোনের বাড়ি যাই। মাঝে মাঝে জেলা শহরেও বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেতাম।

Image source: Google 

একদিন কযেকজন বন্ধু মিলে ঠিক করলাম রাতে সিনেমা দেখতে যাব। তাই দুপুরে গোসল করে খাওয়া সেরে রাতের জন্য তৈরি হচ্ছিলাম, এমন সময় বাবা বলল, চল আমার সাথে বাজারে যেতে হবে। বাবার কথা শুনে মাথায় যেন বজ্রপাত হলো। মনে মনে বাবার প্রতি প্রচন্ড রাগ হচ্ছিল। কিন্তু কি আর করা বাবাকে প্রচন্ড ভয় করে। তাই চুপ করে বাবার সাথে বাজারে গেলাম। আমার বাবা খুব ‍হিসেবী লোক ছিল। প্রতিটি জিনিস বার-বার দামাদামি করে কিনত। সন্ধা হয়ে আসছে কখন বাড়ি আসব আবার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব। বাজার করা শেষ হলে বাবাকে বাজারে রেখে আমি বাজারের ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাড়িএসে বাজারের ব্যাগ রেখে সোজা সিনেমা দেখার জন্য দৌড়। রাস্তায় এসে দেখি বন্ধুরা সবাই আমারে রেখে চলে গেছে। আমিও নাছোড় বান্ধা মনে মনে ভাবলাম সিনেমা হলে হয়ত তাদের সাথে দেখা হবে। আমিও সিনেমা হলে টিকিট করে ঢুকে পরলাম। ভাবলাম সিনেমা শেষে বন্ধুদের সাথে দেখা হবে। নায়িকা অন্জু-ওয়াসিমের সিনেমা ছিল । সিনেমা শেষে বের হয়ে বন্ধদের দেখা না পেয়ে একাই বাড়ির দিকে রওয়ানা হলাম। অন্ধকার রাতে হেঁটে বাড়ির কাছাকাছি এসে জমির আইল ধরে বাড়ি আসতে হয়।

Image source: Google

 রাস্তা থেকে নেমে আইল ধরে বাড়ির দিকে রওয়ানা হতেই দেখি পাশের আইলে একটি বাতি জ্বলছে। ভাবলাম হয়ত কোন মানুষ যাচ্ছে। তাই চলতে থাকলাম । একটু পর দেখি ১ টি বাতি নয় ৩ টি  বাতি জ্বলছে। ভয়ে শরীরে কাটা দিয়ে উঠল। আগে আরো অনেকের কাছে ভূতের কথা শুনেছি বড়দের কাছে যে, রাতে এ পথে ভূত বের হয়। তাই আইল ছেড়ে ক্ষেতের মাঝ খান দিয়ে সোজা বাড়ির দিকে চললাম কোনদিকে না তাকিয়ে। সোজা বাড়ির সামনে গিয়ে তাকিয়ে দেখি আমাদের বাড়ি থেকে অল্প দূরে ৮/১০ টি বাতি জ্বলছে। ৫ মিনিট আগুনের খেলা দেখে ভাবলাম, মাকে ডেকে নিয়ে আসি এগুলো দেখাই। বাড়ি গিয়ে আমার ঘরে হারিকেন জ্বালালাম ও মাকে ডেকে নিয়ে এসে দেখি এখন আর কোন আগুন নেই। ১ টি মাত্র বাতি জ্বলছে দূরে পোড়াবাড়ির বাঁশ ঝাড়ের কাছে। মা বলল, এভাবে আর রাতের বেলা সিনেমা দেখতে না যেতে। তার পর থেকে খুব কম দিনই রাতে সিনেমা দেখেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ-

Comments